#অ্যাথানাসিয়া পর্ব ৩
#অ্যাথানাসিয়া সাবিলা_সাবি পর্ব ৩ ----- সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে নিঃশব্দ পায়ে। পশ্চিমাকাশে রক্তিম সূর্যটি নিভে যায় দিনের শেষ নিঃশ্বাসে। আকাশে জ্বলে ওঠে একে একে জোনাকির মতো তারা। রাজপ্রাসাদের চারদিকে ছায়া ঘনিয়ে এলে, ক্যাসলের অভ্যন্তরে নেমে আসে এক বিষণ্ন নীরবতা। আজ সারাদিনই অ্যাথানাসিয়া একাকী নিজ কক্ষে কাটিয়েছে। বাইরের বিশ্ব তার কাছে যেন অস্পৃশ্য, অবরুদ্ধ এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ডোরাথস, তার পুত্র এবং স্ত্রী—সকলেই কফিন থেকে জেগে ইতোমধ্যে ফিরে এসেছেন ক্যাসলে। অন্ধকার তাদের আত্মায় প্রাণ ফুঁকে দিয়েছে নতুন দিনের মতো। নীরবতা ভেঙে, ধীর পায়ে দরজা খুলে অ্যাথানাসিয়া বেরিয়ে আসে করিডোরে। পাথরের ধাপে ধাপে তার নূপুরের শব্দ আকাশের অনুরণন জাগিয়ে তোলে। বসার ঘরে প্রবেশ করতেই দেখে, রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সভায় ডোরাথস এবং তার সন্তানরা গভীর কোনো আলোচনায় নিমগ্ন। কিন্তু অ্যাথানাসিয়া থামে না। পায়ে পায়ে অগ্রসর হয় এবং সহসা বাবার সামনে গিয়ে দাঁড়ায়—দৃষ্টি তীক্ষ্ণ, কণ্ঠ নির্লিপ্ত অথচ দৃঢ়। “বাবা, কামরায় আসুন। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে,”সে বলে, মুখে হালকা হাসির...