Posts

#অ্যাথানাসিয়া পর্ব ৩

Image
  #অ্যাথানাসিয়া সাবিলা_সাবি পর্ব  ৩ ----- সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে নিঃশব্দ পায়ে। পশ্চিমাকাশে রক্তিম সূর্যটি নিভে যায় দিনের শেষ নিঃশ্বাসে। আকাশে জ্বলে ওঠে একে একে জোনাকির মতো তারা। রাজপ্রাসাদের চারদিকে ছায়া ঘনিয়ে এলে, ক্যাসলের অভ্যন্তরে নেমে আসে এক বিষণ্ন নীরবতা। আজ সারাদিনই অ্যাথানাসিয়া একাকী নিজ কক্ষে কাটিয়েছে। বাইরের বিশ্ব তার কাছে যেন অস্পৃশ্য, অবরুদ্ধ এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ডোরাথস, তার পুত্র এবং স্ত্রী—সকলেই কফিন থেকে জেগে ইতোমধ্যে ফিরে এসেছেন ক্যাসলে। অন্ধকার তাদের আত্মায় প্রাণ ফুঁকে দিয়েছে নতুন দিনের মতো। নীরবতা ভেঙে, ধীর পায়ে দরজা খুলে অ্যাথানাসিয়া বেরিয়ে আসে করিডোরে। পাথরের ধাপে ধাপে তার নূপুরের শব্দ আকাশের অনুরণন জাগিয়ে তোলে। বসার ঘরে প্রবেশ করতেই দেখে, রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সভায় ডোরাথস এবং তার সন্তানরা গভীর কোনো আলোচনায় নিমগ্ন। কিন্তু অ্যাথানাসিয়া থামে না। পায়ে পায়ে অগ্রসর হয় এবং সহসা বাবার সামনে গিয়ে দাঁড়ায়—দৃষ্টি তীক্ষ্ণ, কণ্ঠ নির্লিপ্ত অথচ দৃঢ়। “বাবা, কামরায় আসুন। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে,”সে বলে, মুখে হালকা হাসির...

#অ্যাথানাসিয়া পর্ব ০২

Image
#অ্যাথানাসিয়া #সাবিলা_সাবি পর্ব ০২ - রাত ৩ প্রহর - ফ্যাবভিয়ার ক্যাসল রাত তিন প্রহরের সময়।অ্যাথানাসিয়া হেঁটে হেঁটে জর্জিওসের কামরার সামনে উপস্থিত হয়, তার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। জর্জিওসের কামরার সামনে দাঁড়ানো প্রহরী অ্যাথানাসিয়ার পথ আটকে দেয়, বাঁধা দেয় কামরায় প্রবেশে। অ্যাথানাসিয়া, কঠিন শব্দে প্রহরীকে বলে, "কি হলো প্রহরী, হঠাৎ আমায় আটকালেন কেনো? আমি তো আপনাদের নতুন মহারাজের দর্শনে এসেছিলাম, তার সাথে সাক্ষাৎকারের জন্য।" প্রহরী কিছুটা ইতস্তার সাথে জবাব দেয়, "মাফ করবেন, প্রিন্সেস, এই মুহূর্তে কামরায় কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন নতুন মহারাজা।" অ্যাথানাসিয়া কিছুটা শান্ত কন্ঠে, "কেনো??" "উনি এখন গোসলে আছেন, তাই।" অ্যাথানাসিয়া আর কোনো কথা বাড়ায় না, মনস্থির করে, আগামীকাল সন্ধ্যায় দেখা করবে। সেখান থেকে দ্রুত প্রস্থান করে অ্যাথানাসিয়া। নিজের কামরায় এসে বিছানায় গা এলিয়ে দেয়, নেত্রপল্লব বুঝে নেয়, কিছু সময়ের মাঝে নিদ্রায় সাহিত হয়। আজ অনেকটা ক্লান্ত থাকায় খুব দ্রুত চোখে ঘুম এসে যায় অ্যাথানাসিয়ার। - এদিকে ডোরাথোস তার প্রথম...

অ্যাথানাসিয়া পর্ব ১

Image
  #অ্যাথানাসিয়া : #সাবিলা_সাবি পর্ব ১ ------ 【পাঠকের জন্য একটি বিশেষ বার্তা】 এই গল্প সম্পূর্ণ কাল্পনিক।এটি এক ভিন্ন জগতের, যেখানে রক্তের ডাকে জেগে ওঠে শতাব্দীপ্রাচীন ভ্যাম্পায়ার ,আর ভালোবাসা জন্ম নেয় সৎভাই-বোনের মাঝে—যা বাস্তবিক নয়, বরং এক পৌরাণিক ছায়াজগতের প্রেমকথা।যারা কল্পনা, রোমাঞ্চ আর রহস্য ভালোবাসেন,তাদের জন্য এই গল্প হতে চলেছে এক অসাধারণ যাত্রা।প্রস্তুত তো? তাহলে চলুন, ঢুকে পড়ি রক্তলাল রাজ্যের রহস্যে… --- “ভালোবাসা... ভালোবাসা আসলে কি??? আকাশের যেমন কোনো প্রান্ত নেই,ভালোবাসারও কি তেমনই কোনো গণ্ডি নেই? রাত্রির আকাশে হাজার তারার মেলায় যেমন একটি তারা একলা জ্বলে থাকে , তেমন করেই ওর চোখের দিকে তাকিয়ে আমি হাজার বছরের অন্ধকারাচ্ছন্ন জীবনে, প্রথম একটুকরো আলো দেখতে পেয়েছিলাম। "অ্যাথানাসিয়া"— আমার সৎবোন,আমার মায়ের দ্বিতীয় স্বামীর আগের ঘরের কন্যা সন্তান। এক সাধারণ মানবী তার চোখজোড়া কুয়াশাভেজা শীতের সকালে ঘুমভাঙা পদ্মপাতার মতোই ,যেখানে শিশির টলমল করে কেঁপে উঠে,আর আমার মতো পাপীর বুকেও ঝড় তুলে দেয়। আমরা নাকি সৎভাই বোন—মেসিডোনিয়ার রাজ্য তো তাই বলে,অথচ তার সাথে না আ...